পাকিস্তানে ক্রিকেট ফিরবে, আশা মনোহরের

আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর আশা করেছেন পাকিস্তানে আবার ক্রিকেট ফিরবে। বিশ্ব একাদশের বিপক্ষে মঙ্গলবার রাতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে এই আশাবাদ ব্যক্ত করেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাবেক এই প্রধান।  
 
এক বিবৃতিতে মনোহর বলেন, লাহোরে বিশ্ব একাদশের বিপক্ষে পিসিবির তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন বিশ্ব ক্রিকেটের জন্য একটা ইতিবাচক দিন। এটা পিসিবির জন্য কঠিন এক যাত্রা। নিজ দেশে খেলতে ও খেলা দেখতে পাকিস্তানের খেলোয়াড় ও ভক্তরা মুখিয়ে আছে। আমি আশাবাদী যে পাকিস্তানে দ্রুত ও নিরাপদে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে।’
 
তিনি আরও বলেন, ‘ঘরের মাটিতে খেলতে পারাটা পাকিস্তানের ক্রিকেটের জন্য দীর্ঘ মেয়াদে ইতিবাচক হবে। আর এ কারণেই আইসিসি গিলস ক্লার্কের নেতৃত্বে পাকিস্তানে একটি টাস্কফোর্স প্রতিষ্ঠা করেছে। দ্রুত কিভাবে পাকিস্তানে নিরাপদে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো যায় সে বিষয়ে এই টাস্কফোর্স নিয়মিত কাজ করবে।’
 
ইত্তেফাক/কেআই