পর্তুগালের বিভিন্ন প্রান্তে অবস্থানরত কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের সম্মানে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মো. রুহুল আলম সিদ্দিকী আগামী শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৭ তারিখ বিকাল ৭টায় এক বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করবেন।
অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পর্তুগালের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশী শিক্ষার্থীদেরকে অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশ দূতাবাস লিসবনের অফিসিয়াল ফেইসবুক পেজ থেকে।
এছাড়াও শিক্ষার্থীদেরকে বাংলাদেশ দূতাবাস, লিসবন-এর নিম্নোক্ত ফোন নম্বরে বা ই-মেইল এ যোগাযোগ করে দূতাবাসে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হয়েছে।
ফোনঃ +৩৫১-২১২-৬৯৭-০৩৭ (সকাল ৯টা হতে বিকাল ৫টা)
ই-মেইলঃ mission.lisbon@mofa.gov.bd