বাকৃবিতে ছাত্রবিষয়ক উপদেষ্টার কার্যালয়ে তালা

 
২১ দফা দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রবিষয়ক উপদেষ্টার কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে প্রায় দেড় ঘণ্টা তার কার্যালয় ঘেরাও করে রাখে তারা। এসময় তার পদত্যাগ দাবি করে নেতাকর্মীরা।
 
জানা যায়, বাকসু নির্বাচন, ডাইনিং, ক্যান্টিন ও হোটেলের খাবারের মানোন্নয়ন, মাদকমুক্ত ক্যাম্পাস গঠনসহ ২১দফা দাবিতে প্রায় পাঁচ মাস আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারাবর স্মারকলিপি দেয় ছাত্রলীগ।
কিন্তু এসব বিষয়ে কোন পদক্ষেপ না নেয়ায় ছাত্রলীগ দুপুরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে উপাচার্যের বাসভবনের সামনে রাস্তা অবরোধ করে তারা সমাবেশ করে। পরে ছাত্রবিষয় উপদেষ্টার কার্যালয় ঘেরাও করে তারা। প্রায় তিনশ সাধারণ শিক্ষার্থীর উপস্থিতিতে তার কার্যালয়ে তালা লাগিয়ে দেয় ছাত্রলীগ।
 
ছাত্রবিষয় উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী বলেন, তোমাদের ২১ দাবি পূরণ করতে না পারলেও- পদত্যাগের দাবি পূরণের চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা করে আমার সিদ্ধান্ত জানাবো।
ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী বলেন, বারবার শিক্ষার্থীরা তাদের নৈতিক দাবি জানানোর পরও পূরণ হচ্ছিল না। সাধারণ শিক্ষার্থীদের এসব দাবি না মানায় ছাত্রলীগ ক্ষুব্ধ হয়ে ছাত্রবিষয়ক উপদেষ্টার কার্যালয় ঘেরাও করে।
 
ইত্তেফাক/ আরকেজি