বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভর্তি পরীক্ষায় ২০১৭-১৮ সেশন থেকে প্রথমবারের মত মাইনাস মার্ক যুক্ত হচ্ছে। প্রতিটি ভুল প্রশ্নের উত্তরের জন্য কাঁটা হবে ০.২৫ নম্বর। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ৮০ এবং অবশিষ্ট ২০ নম্বর এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। পাশ নম্বর গতবারের তুলনায় পাঁচ নম্বর কমিয়ে ৩৫ করা হয়েছে।
এছাড়া, চলতি বছরের ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১৩১৫ টি। গতবারের তুলনায় এবারে ৮৫ টি আসন বৃদ্ধি করা হয়েছে। সামাজিক বিজ্ঞান অনুষদে ৩০ টি, বিজনেস স্টাডিস অনুষদে ৫টি, বিজ্ঞান অনুষদে ৪০টি, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ১০টি আসন বৃদ্ধি করা হয়েছে।
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে ২৬,২৭,২৮,২৯ এবং ৩০ নভেম্বর। এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.brur.ac.bd)-এ পাওয়া যাবে।
ইত্তেফাক/জামান