টরন্টোতে শুরু হচ্ছে ফোবানা সম্মেলন

রাত পোহালেই টরন্টোতে শুরু হতে যাচ্ছে- ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা অর্থাৎ ফোবানা সম্মেলন ২০১৭। ‘অনুভবে চেতনায় আমাদের বাংলাদেশ’ এই শিরোনাম নিয়ে এবারের ৩১তম ফোবানা অনুষ্ঠিত হতে যাচ্ছে টরন্টোস্থ ডেল্টা হোটেলে। ১৬ ও ১৭ সেপ্টেম্বর দুই দিনব্যাপী ফোবানায় অংশ নিবেন কনক চাপা, জহির আলীম, তাহসান, শুভ্র দেব, সেলিম চৌধুরী প্রমুখ। এছাড়াও কলকাতা থেকে আসছেন‌ ‌‘সারেগামাপা’ গানের দল। আর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে থাকছেন কবি আসাদ চৌধুরী এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেরল জসিম উদ্দিন আহমদ।
 
ফোবানার কনভেনর আবু জুবায়ের দারা জানান, এবারও বেশ কয়েকটি বিষয়ের ওপর সেমিনার আয়োজন করা হবে। যার মধ্যে একটি হলো প্রবাসীদের ভোটাধিকার। 
 
অপর দিকে আগামী অক্টোবর মাসের ৬, ৭ ও ৮ তারিখ অপর একটি ফোবানা অনুষ্ঠিত হবে ফ্লোরিডার মায়ামী শহরে।
 
ইত্তেফাক/এমআই