রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে কানাডার ভূমিকা অব্যাহত

 
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা শাখা শনিবার বিকেলে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। টরেন্টোর ড্যানফোর্থের ঘরোয়া রেস্টুরেন্ট চত্বরে স্থানীয় সময় ৫টা থেকে ৬টা পর্যন্ত এই সমাবেশে ছাত্র, শিক্ষক, লেখক, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ প্রগতিশীল মানুষ ও সংগঠনসমূহকে যোগ দেয়। এতে আমেরিকা থেকে সফররত বিশিষ্ট লেখক এবং স্টেট ইউনিভার্সিটি সেস্টেম অফ ফ্লোরিডার এসিস্টেন ডিন প্রফেসার সেজান মাহমুদও একাত্মা প্রকাশ করে অংশ নেন।
 
রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে কানাডার ভূমিকা অব্যাহত রয়েছে। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২.৫৫ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে কানাডার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মন্ত্রী ম্যারি ক্লদে। এ পর্যন্ত কানাডা ৬.৬৩ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার করেছে।
 
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো উদ্বিগ্ন প্রকাশ করে মিয়ানমারের রাষ্ট্রীয় পরামর্শদাতা ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচি'র সাথে টেলিফোনে দ্রুত সহিংসতার অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। বার্মা টাস্কফোর্স কানাডা মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধে কানাডা সরকারের হস্তক্ষেপের দাবিতে শনিবার টরেন্টোর ডাউনটাইনের একটি সমাবেশ করে। এতে রোহিঙ্গা এসোসিয়েশন অব কানাডা এই কর্মসূচীতে একাত্মা ঘোষণা দেয়।
 
উল্লেখ্য, স্ট্যাটিসটিক্স কানাডার তথ্য মোতাবেক কানাডায় মিয়ানমার বংশোদ্ভূত প্রায় পাঁচ হাজার। এদিকে রোহিঙ্গার অসহায় শরণার্থীদের আশ্রয় এবং সহযোগিতার দেয়ার জন্য কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনা ফ্রিল্যান্ড শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশের প্রশংসা করেছেন।
 
ইত্তেফাক/জামান