অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতেই চাপে ভারত

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যযে পড়েছে ভারত| মাত্র ১১ রানে তিন উইকেট হারায় দলটি। আজিঙ্কা রাহানে, বিরাট কোহলি ও মনিশ পান্ডে ফিরে গেছেন সাজঘরে।
 
শেষ পর্যন্ত ১১ ওভার শেষে তাদের রান ছিল তিন উইকেটে ৩৭। তিনটি উইকেটই নিয়েছেন অসি পেসার নাথান কোল্টার নাইল। চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে রবিবার দুপুরে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
 
চলতি সফরে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ছাড়াও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারী অস্ট্রেলিয়া।
 
ইত্তেফাক/কেআই