ডাবল সেঞ্চুরির স্বপ্ন দেখছেন এনামুল

১৯তম জাতীয় ক্রিকেট লিগে প্রথম পর্বের ম্যাচে রংপুর বিভাগের বিপক্ষে ডাবল সেঞ্চুরির স্বপ্ন দেখছেন খুলনা বিভাগের ওপেনার এনামুল হক বিজয়। তৃতীয় দিন শেষে ১৭২ রানের অপরাজিত তিনি। ১৩টি চার ও ২টি ছক্কায় ২৮২ বল মোকাবেলা করে নিজের ইনিংসটি সাজান বিজয়। 
 
উদ্বোধনী জুটিতে বিজয়ের সঙ্গী রবিউল ইসলাম রবিও করেছেন সেঞ্চুরি। ৭টি চার ও ১টি ছক্কায় ২২০ বলে ১০০ রানে ফিরেন রবি। ফলে এই দুই ওপেনারের জোড়া সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ৩৪২ রান করেছে খুলনা। ৬ উইকেট হাতে নিয়ে এখনো ১২৯ রানে পিছিয়ে খুলনা। প্রথম ইনিংসে রংপুরের সংগ্রহ ছিলো ৪৭১ রান। 
 
দ্বিতীয় দিন শেষে বিজয় ১০৫ ও রবি ৬৭ রানে অপরাজিত ছিলেন। তাই বিনা উইকেটে ১৮৫ রান তুলে দিন শেষ করেছিলো খুলনা। বাসস।
 
ইত্তেফাক/রেজা