বৃষ্টির জন্য অস্ট্রেলিয়া ব্যাটিং শুরু হতে অনেকটাই দেড়ি হয়ে গেছে। ফলে ওভার কমে দাঁড়িয়েছে ২১। রানের লক্ষ্য ১৬৪।
জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৫ ওভারে ২০ রান তুলতে ২ উইকেট হারিয়ে ফেলছে অসিরা। ক্রিজে আছেন ডেভিড ওয়ার্নার (১৭) ও টিম হেড (১)।
কার্টরাইট ও স্মিথকে তুলে নিয়েছে যথাক্রমে বুমরাহ ও পান্ডিয়া।
এরআগে নির্ধারিত ৫০ ওভারে ভারত থামল ৭ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করে ভারত। ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১১ রানে তিন উইকেট হারায় ভারত। এর পর রোহিত শর্মার সঙ্গে ব্যাট করতে এসে কিছুটা ভরসা দেন কেদার যাদব। ৪০ রানের ইনিংস খেললেন তিনি। রোহিত শর্মা আউট হলেন ২৮ রানে। এরপর ধোনি ও হার্দিক পান্ডিয়ার ব্যাটিং তাণ্ডবে সম্মানজনক স্কোর করে টিম ইন্ডিয়া।
ইত্তেফাক/রেজা