স্প্যানিশ লা লিগায় টানা দুই ম্যাচ ড্রয়ের পর জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদের মাঠে ৩-১ গোলের জয় পেয়েছে লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। রিয়ালের এই স্বস্তির দিনে আরেকটি রেকর্ডও স্পর্শ হয়ে গেছে। টানা ৭৩ ম্যাচে গোল করে পেলের সান্তোসের রেকর্ড স্পর্শ করলো জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ।
এতোদিন টানা সর্বোচ্চ ম্যাচে গোলের রেকর্ড এককভাবে দখলে ছিল সান্তোসের। স্বদেশী কিংবদন্তি ফুটবলার পেলেকে নিযে ১৯৬৩ সালে ব্রাজিলিয়ান ক্লাবটি গোল করেছিল টানা ৭৩ ম্যাচে। এখন রিয়াল মাদ্রিদ সেই রেকর্ডে ভাগ বসাল। ম্যাচের ১৯ মিনিটে মায়োরাল গোল করলে সান্তোসের সেই বিশ্ব রেকর্ডে ভাগ বসায় রিয়াল। একটি আত্মঘাতি ও গ্যারেথ বেলের আরেক গোলের সুবাদে রিয়াল ৩-১ গোলে জয় পায়।
এর আগে বার্সেলোনার টানা ৪৪ ম্যাচে ও বায়ার্ন মিউনিখের ৬১ ম্যাচে গোলের ইউরোপিয়ান রেকর্ডও ভাঙে রিয়াল মাদ্রিদ।
ইত্তেফাক/কেআই