আইনশৃঙ্খলা ভাল থাকায় পূজামণ্ডপ বেড়েছে : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে। সারাদেশে এ বছর ৬৮২টি মণ্ডপে পূজা হচ্ছে। 
 
সোমবার দুপুরে পুলিশ সদর দফতরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 
 
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অব্যাহত উন্নতি এবং নিরাপত্তা ঝুঁকি নেই বলেই দিন দিন পূজামণ্ডপের সংখ্যা বাড়ছে উল্লেখ করে আইজিপি বলেন,  এবার সারা দেশে ৩০ হাজারের অধিক পূজামণ্ডপে নিচ্ছিদ্র নিরাপত্তায় পূজা অর্চনা অনুষ্ঠিত হবে। 
 
এ সময় অতিরিক্ত আইজিপি (এসবি) ড. জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
 
ইত্তেফাক/ইউবি