এইচএসসি’র ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

মো. কবির হোসেন (সুজন)

সিনিয়র প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ

নিকুঞ্জ মডেল কলেজ,  ঢাকা

 

প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে তোমাদের স্বাগতম।  আজ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থানপা বিষয়ের ১ম পত্র  হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে এর উত্তর প্রদান করা হলে। আশা করি তা তোমাদর সংগ্রহে থাকবে।

উদ্দীপকঃ স্থপতি সাজ্জাদুল বারী তালুকদার সহ তিনজন প্রকৗশলী মিলে চুক্তিপত্রের মাধ্যমে সিভিল কনেস্ট্রাকশান নামে একটি ফার্ম গঠন করেন। উদ্দেশ্য অনুযায়ী উক্ত প্রতিষ্ঠান একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ১২ তলা বিশিষ্ট একটি টাওয়ার নির্মান করেন। উক্ত টাওয়ারের নির্মান কাজ শেষ হলেও তারা ই-জিপি টেন্ডারের  মাধ্যমে সর্বনিম্ন দরপত্র দাতা হিসেবে পিডিবি এর একটি বিল্ডিং নির্মানের জন্য কার্যাদেশ পান। তাদের নির্মান কার্যক্রমের কাজ চলমান রয়েছে।

ক) চুক্তিপত্র কী?

খ) মূলধন দেয় অথচ কাজে সক্রিয় থাকে না- এমন অংশীদারকে কোন ধরণের অংশীদার বলা যায়? আলোচনা কর।

গ) উপরের উদ্দীপকে গঠিত প্রথম কার্যটি কোন ধরণের অংশীদারি ব্যবসায়? আলোচনা কর।

ঘ) উদ্দীপকের অংশীদারি ব্যবসায়টি চালু থাকা কি কোন সাধারণ অংশীদারি ব্যবসায়ের পর্যায়ভূক্ত? তোমার মতামত দাও।

উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর ঃ যে পত্রে অংশীদারি ব্যবসায়ের সকল অংশীদারদের অধিকার, কর্তব্য ও দায়-দায়িত্ব নিরুপিত হয় তাকে অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্র বলা হয়।

উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর ঃ মূলধন দেয় অথচ কাজে সক্রিয় থাকে না এমন অংশীদারকে নিস্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার বলা হয়।

যে অংশীদার ব্যবসা পরিচালনায় মূলধন বিনিয়োগ করেন, লাভ-ক্ষতিতে অংশগ্রহণ করেন এবং অধিকার থাকা সত্বেও ব্যবসা পরিচালনায় সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন না তাকে নিষ্ক্রিয় অংশীদার বলা হয়। তারা সাধারণ অংশীদারের মতো ব্যবসা পরিচালনায় সক্রিয় থাকেন না। তবে এরুপ অংশীদারের দায়ও অসীম থাকে।

উদ্দীপকে গ নং প্রশ্নের উত্তরঃ উপরের উদ্দীপকে গঠিত প্রথম ব্যবসায়টি একটি নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়।

যে অংশীদারি ব্যবসায়ে অংশীদারী ব্যবসায়ের কার্যকাল বা স্থায়িত্বকাল বা মেয়াদকাল বা উদ্দেশ্য নিদিষ্ট করা থাকে তাকে নির্দিষ্ট অংশীদারী ব্যবসায় বলা হয়।

উপরের উদ্দীপকে সিভিল কনেস্ট্রাকশান নামে প্রতিষ্ঠানটি একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য প্রতিষ্ঠিত হয়। অর্থাত্ বহুজাতিক প্রতিষ্ঠানের ১২তলা  বিশিষ্ট টাওয়ার নির্মানের জন্য প্রতিষ্ঠা করা হয়। নিদিষ্ঠ উদ্দেশ্য সাধনের জন্য অর্থাত্ একটি নির্দিষ্ট টাওয়ার প্রতিষ্ঠার জন্য যেহেতু এটি প্রতিষ্ঠা করা হয় সেহেতু এটি একটি সাধারণ অংশীদারি ব্যবসায়ের অন্তর্ভূক্ত নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়।

উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর আগামীকাল