১ম বর্ষ ভর্তিতে ৫ লাখ ৩১ হাজার আবেদন

 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তির জন্য ৫ লাখ ৩১ হাজার শিক্ষার্থী আবেদন করেছে। মোট ৩১টি বিষয়ে ৩ লাখ ৯১ হাজার ৫৫টি আসনের বিপরীতে এ আবেদন জমা পড়ে।
 
গত ২৪ আগস্ট থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয় এবং তা চলে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ১৫ অক্টোবর হতে ১ম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ তথ্য জানিয়েছেন।
 
ইত্তেফাক/এমআর