ঢাকা বিশ্ববিদ্যালয় হাজী মুহম্মদ মুহসীন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের লোগো উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মুহসীন হল ক্যাফেটেরিয়াতে এই লোগো উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
এ সময় হল প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভুইয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাহলুল মজনুন চুন্নু, মুহসীন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী হলের আবাসিক শিক্ষক, সাবেক ও বর্তমান ছাত্র,কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।
এর আগে এক আলোচনায় আব্দুল মান্নান বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন।
হল প্রাধ্যক্ষ নিজামুল হক ভুইয়া সকলকে মুহসীন হল অ্যালামনাই গঠন করার ব্যাপারে সহযোগিতা প্রদান করার আহ্বান জানান।
ইত্তেফাক/নূহু