দর্শকদের বিতর্কিত শব্দ পরিহার চান লুকাকু

‘বিতর্কিত ও আক্রমণাত্মক’ মন্তব্য থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের দর্শকদের সরে আসার আহ্বান জানিয়েছেন ক্লাবটির বেলজিয়াম তারকা রোমেলু লুকাকু। দল বদলের শেষ মুহূর্তে এভারটন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার পর থেকেই ইউনাইটেড সমর্থকদের প্রিয়পাত্র হয়ে উঠেছেন লুকাকু।
 
কিন্তু তাকে নিয়ে সমর্থকদের উন্মাদনা বর্ণবাদ বিরোধী গোষ্ঠিকে ক্ষুব্ধ করে তুলছে। তাদের আচরণগুলোও বর্ণবাদীর পর্যায়ে পড়ে। ২৪ বছর বয়সী এই ফুটবল তারকা ইউনাইটেডের হয়ে চলতি মৌসুমে ৭ গোল করেছেন। যেটি ইউনাইটেড দর্শকদের মুগ্ধ করেছে। তারা এর প্রশংসাও করেছে। তবে লুকাকু চান সমর্থকরা বিতর্কিত আচরণ বন্ধ করুক।
 
ইউনাইটেডের অফিসিয়াল টুইটারে তিনি লিখেছেন, ‘যোগ দেয়ার পর থেকেই আমি দারুন সমর্থন পাচ্ছি। তবে সমর্থকদের ভালো গান (উৎসাহমূলক সুর) পরিবেশন করা উচিত।’
 
ইত্তেফাক/কেআই