ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতাদের আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কলম ও ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে ঢাবি ছাত্রদল সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকের নেতৃত্বে বিভিন্ন স্পটে ছাত্রদলের নেতাকর্মীরা শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তানভীর রেজা রুবেল, সহসাধারণ সম্পাদক দিপু পাটোয়ারী, অমর একুশে হল ছাত্রদল নেতা আক্তারুজ্জামান বাপ্পীকে আটক করে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।
ইত্তেফাক/ইউবি