এইচএসসি পরীক্ষা:ইংরেজি দ্বিতীয়পত্র

এম এ হামিদ খান

সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, ধনবাড়ী কলেজ,  টাঙ্গাইল

সুপ্রিয় শিক্ষার্থী আজ আমরা English Grammar এর গুরুত্বপূর্ণ বিষয় Completing Sentence নিয়ে আলোচনা করছি। Completing Sentence- এ এক বা একাধিক Suitable Word/Words  দ্বারা পূর্ণ করতে হয়। Suitable Word/Words, Sentence  এর প্রদত্ত অংশের অর্থের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে।

 

Completing Sentence- এ একটি বা দু’টি Suitable Word দ্বারা পূর্ণ করতে হয়। Suitable Word বসানোর সময় Sentence এর অর্থ এবং Sentence এর Structure এর দিকে লক্ষ্য রাখতে হয়।

SOME RULES OF

COMPLETING SENTENCE

4. Lest: Lest একটি Conjunction এবং এর অর্থ যাহাতে না ঘটে বা যাহাতে এরকম না হয়। lest দ্বারা যে clause আরম্ভ হয় তাতে no বা not বসেনা। lest দ্বারা যে clause শুরু হয় তার পরে should/might বসে।

যেমনঃ 1. He ran fast lest he —————  Ans.  He ran fast lest he should miss the train.

2. I was kind to her lest she ————   

Ans.  I was kind to her lest she should go away.

5. In case:- In case একটি Conjunction এবং এর অর্থ ‘যদি’ In case যুক্ত subordinate clause টি principal clause (sentence এর মূল অংশ) এর কাজের কারণ নির্দেশ করে। যেমনঃ

1. He will carry an umbrella in case (যদি) it rains.

Note:- In case এর পর সাধারণত:- present tense ব্যবহূত হয়।

6. It is time/ It is high time: কোন কাজ করার সময় ইতিমধ্যেই অতি বাহিত হয়ে গেছে। সুতরাং আর বিলম্ব না করে এখনই কাজটি শুরু করা উচিত এরূপ বুঝালে It is time/ It is high time এর ব্যবহার হয়। যেমনঃ-

1. It is time we ————————.       Ans. It is time we went home.

2. It is high time we ————-.             Ans. It is high time we changed our eating habits.

Note:- It is time/ It is high time এর পর verb সাধারণতঃ- past tense হয়।

7. Let alone:- কোন কিছু “চিন্তা করা যায় না”বা “ভাবা যায় না” এরূপ অর্থ প্রকাশ করতে Let alone ব্যবহার করা হয়। ইহা সাধারণতঃ- Negative অর্থ প্রকাশ করতে ব্যবহার করা হয়। (যেমন- সে দু’বেলা ভাত খেতে পারে না। তিন বেলা ভাতের কথা চিন্তা করা যায় না)

1. He can not pass in the third division ————                  Ans. He can not pass in the third division let alone first division.

2. He can not swim a kilo meter —————-                                        Ans. He can not swim a kilo meter let alone ten kilometers.