পুরুষদের মাঠে এবার সৌদি আরবের নারীরা

সৌদি আরবে পুরুষদের ফুটবল স্টেডিয়ামের আসনে এই প্রথম বসতে পারলেন নারীরা। গত শনিবার দেশটির ৮৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে কনসার্টসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান উপভোগ করতে পরিবারের সঙ্গে নারীরাও যোগ দেন। 
IMG0
এই প্রথম পুরুষদের কোনো স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পেলেন নারীরা। জেদ্দায়ও কনসার্টের আয়োজন করা হয়। সেখানে আরবের ১১ জন শিল্পী অংশ নেন। এছাড়া আতশবাজি এবং নাচের আয়োজন করা হয়। ২৫ বছর বয়সী সুলতানা বলেন, আমি এই প্রথম স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পেলাম, এখন আমি সব জায়গায় যেতে পারি। ভবিষ্যতে হয়তো আমরা আরো বড় বড় অনুষ্ঠান এবং কাজে যোগ দিতে পারবো বলে আশা করছি। রয়টার্স।
 
ইত্তেফাক/সেতু