যুদ্ধ যুদ্ধ খেলাটা খারাপ নয়
যদি না কারো মরণ হয়!
ঝগড়াঝাঁটিও খারাপ নয়
যদি না কারো ক্ষতি হয়।
রোগ-বালাইও খারাপ নয়
যদি না ডাক্তারের কাছে যেতে হয়।
দাবি-দাওয়া সেটাও খারাপ নয়
যদি না মানুষের দুর্ভোগ হয়।
ভোটাভোটিও খারাপ নয়
যদি কারো না হয় পরাজয়!
সংসার করাটাও খারাপ নয়
যদি না কারো রান্না করতে হয়।
ব্যবসাপাতিও খারাপ নয়
যদি না দু নাম্বারি করতে হয়।
বেঁচে থাকাও খারাপ নয়
যদি না থাকে মরণের ভয়!