মস্কো থেকে কোনো মতো এক পয়েন্ট আদায় করে নিয়ে ফিরতে সক্ষম হয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। মঙ্গলবার রাতে স্পার্তাক মস্কোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের খেলায় ১-১ গোলে ড্র করেছে অল রেডসরা।
খেলার ২৩ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে লিভারপুল গোলরক্ষক লরিস কারিয়ুসকে পরাস্ত করেন ফার্নান্দো। ৩১ মিনিটে কুটিনহোর গোলে স্বস্তি ফিরে লিভারপুল শিবিরে। এ সময় সাদিও মানেকে পাস দিয়ে বাঁ দিক দিয়ে দ্রুত বক্সে ঢুকে যান কুটিনহো। সেখান থেকে মানের বাড়িয়ে দেওয়া বলে মানের ফিরতি পাস নিখুঁত শটে জালে জড়িয়ে দেন ব্রাজিলের এই মিডফিল্ডার।
এ নিয়ে গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচেই ড্র করল লিভারপুল। ২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে জার্গেন ক্লপের শিষ্যরা। মারিবোরকে হারিয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেনের দল সেভিয়া।
ইত্তেফাক/কেআই