স্পোর্টিংয়ের মাঠে মেসি-সুয়ারেজরা তাদের সেরা খেলার ধারে কাছেও খেলতে পারেননি। তারপরে চ্যাম্পিয়ন্স লিগে সেবাস্তিয়ান কোটসের আত্মঘাতী গোলে পর্তুগালের লিসবনের এস্তাদিও হোসে আলভালাদে থেকে ১-০ গোলের জয় নিয়েই ফিরেছে বার্সা।
লিসবনে পাসিং ফুটবল ও বল দখলে বার্সা অনেক এগিয়ে থাকলে ফাইনাল থার্ডে গিয়ে যেন বার্সার সবকিছু এলোমোলো হয়ে যাচ্ছিল। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে মেসির ফ্রি কিক স্পোটিংয়ের পেনাল্টি বক্সে তোলপাড় সৃষ্টি করে। সেখান থেকেই লুইস সুয়ারেজের হেড থেকে বল জালে জড়ায়। সুয়ারেজ গোলের উল্লাস শুরু করলেও পরবর্তীতে রিপ্লেতে দেখা যায় বলের ফাইনাল টাচটি এসেছে সেবাস্তিয়ান কোটসের কাছ থেকে। ফলে সেটি আত্মঘাতী গোল হিসেবে বিবেচিত হয়। সুয়ারেজ বলেছেন, নিজে না গোল পেলেও দলের জয়ে সন্তুষ্ট তিনি।
এই জয়ে ডি গ্রুপে শীর্ষস্থান আরো সংহত করল। গোল.কম।
ইত্তেফাক/সাব্বির