সেগুন কাঠের দামি ডাইনিং টেবিলটার ওপর বাড়ির ছোট ছেলেটিকে পেরেক ঠুকতে দেখে অতিথি বললেন, আমার কিছু বলা বোধ হয় ঠিক না কিন্তু না বলেও পারছি না। এভাবে জিনিসপত্র লোকসান করাটা ঠিক হচ্ছে না।
বাড়ির মালিক বললেন, না না, এ আর এমনকি লোকসান! পেরেক তো আমরা পাইকারি দরে কিনি।