বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের নিশানবাড়ি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তিন গৃহবধূকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহতরা হলেন বিউটি বেগম (৪৫), সালমা বেগম (৪২) ও হেলেনা বেগম (৪০)। গুরুতর আহত অবস্থায় তারা মোরেলগঞ্জ সদর হাসপাতালে ভর্তি।
অভিযোগে জানা গেছে, অত্র গ্রামের মৃত. আহম্মদ তালুকদারের পুত্র কাদের তালুকদারের সঙ্গে একই গ্রামের সাহেব আলী তালুকদার গংদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে ঘটনার দিন সাহেব আলীর নেতৃত্বে ১৫/১৬ জন বাড়িতে অনধিকার প্রবেশ করে জমি দখল ও জমির গাছ কেটে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাড়ির গৃহবধূরা বাঁধা দিতে গেলে তাদের পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম ও শ্লীলতাহানীর ঘটনা ঘটায়। দুর্বৃত্তরা গৃহবধূদের স্বর্ণালংকারসহ দেড় লাখ টাকার মালামাল লুট করে। এ সময় পিটিয়ে হেলেনা বেগম পা ও অপর দুজনের হাত ভেঙ্গে দেয়।
আরও পড়ুনঃ ফুলবাড়ীতে সেতু না থাকায় ভোগান্তিতে শতাধিক পরিবার
এ ঘটনায় সোমবার মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। বিউটি বেগমের স্বামী কাদের তালুকদার বাদী হয়ে সাহেব আলী তালুকদার, আফজাল তালুকদারসহ নামীয় ৯ জন ও অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৬। অপরদিকে মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য আসামিরা জোর তৎপরতা চালাচ্ছে বলে ক্ষতিগ্রস্তরা জানায়।
ইত্তেফাক/নূহু