রাবাদার শিকার কায়েস

দক্ষিণ আফ্রিকার ৪৯৬ রানের জবাবে পচেফস্ট্রুম টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে আবারো ব্যর্থ টাইগার ওপেনার ইমরুল কায়েস। দলীয় ১৬ রানের মাথায় কাগিসো রাবাদার একটি খাটো লেন্হের বলে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন কায়েস। আউট হওয়ার আগে মাত্র ৭ রান সংগ্রহ করেন তিনি।
 
কায়েসের বিদায়ের পর ক্রিজে এসেছেন মোমিনুল হক। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬.২ ওভারে ১ উইকেটে ১৬ রান। লিটন দাস ৯ ও মোমিনুল শূন্যরানে অপরাজিত আছেন।
 
এর আগে ৪৯৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। দ্বিতীয় দিনের চা বিরতির আগে ৩ উইকেটের বিনিময়ে ৪৯৬ রান তুলে বিরতিতে যায় প্রোটিয়ারা। এরপরই ইনিংস ঘোষণা করে দ.আফ্রিকার অধিনায়ক।
 
প্রোটিয়াদের ম্যারাথন ইনিংসে উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার ১৯৯, হাশিম আমলা ১৩৭ ও অভিষিক্ত ব্যাটসম্যান মার্করাম ৯৭ রান সংগ্রহ করেন।
 
বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ও শফিউল ১ টি করে উইকেট লাভ করেন।
 
ইত্তেফাক/রেজা