পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় দিনে বেশিদূর যেতে পারেননি তামিম ইকবাল। দলীয় ১৫৮ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেছেন তিনি। ব্যক্তিগত ৪১ রান করে এর আগে শনিবার তামিম ইকবাল ও মুমিনুল হক বাংলাদেশের প্রথম ইনিংসে ফের ব্যাটিং শুরু করেন। দলীয় স্কোরে ৩১ রান যোগ করার পর আউট হয়ে যান তামিম।
এর আগে গতকাল দিনশেষে ৩ উইকেটে ১২৭ রান করেছিল বাংলাদেশ। আজ সেখান থেকেই বাংলাদেশ ফের প্রথম ইনিংসের খেলা শুরু করেছে। এখনো টাইগারদের তাদের অনেকটা পথ পাড়ি দিতে হবে। ফলোঅন এড়াতেও এখনো ১৭০ রান করা প্রয়োজন।
এর আগে দক্ষিণ আফ্রিকা তিন উইকেটে ৪৯৬ রান তোলে ইনিংস ঘোষণা করে। ডিন এলগার ১৯৯ ও হাশিম আমলা ১৩৭ রান করেন।
ইত্তেফাক/কেআই