শ্রীলঙ্কার বিপক্ষে আবুধাবি টেস্টের তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ২৬৬ রান করেছে পাকিস্তান। ৬ উইকেট হাতে নিয়ে ১৫৩ রানে পিছিয়ে রয়েছে তারা। প্রথম ইনিংসে ৪১৯ রান করেছিলো শ্রীলঙ্কা।
দ্বিতীয় দিন শ্রীলঙ্কা অলআউট হয়ে যাবার পর বিনা উইকেটে ৬৪ রান তুলে দিন শেষ করেছিলো পাকিস্তান। ওপেনার সান মাসুদ ৩০ ও সামি আসলাম ৩১ রানে অপরাজিত ছিলেন।
তৃতীয় দিন পাকিস্তানের চার ব্যাটসম্যানকে শিকার বানিয়েছেন লঙ্কান বোলাররা। পাকিস্তানের পক্ষে ৭৪ রানে অপরাজিত আছেন আজহার আলী। এছাড়া শান মাসুদ ৫৯ ও সামি আসলাম ৫১ রান করেন। শ্রীলংকার রঙ্গনা হেরাথ ২ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৪১৯/১০, ১৫৪.৫ ওভার (চান্ডিমাল ১৫৫*, করুনারত্নে ৯৩, আব্বাস ৩/৭৫)।
পাকিস্তান: ২৬৬/৪, ১১২.৪ ওভার (আজহার ৭৪*, মাসুদ ৫৯, হেরাথ ২/৪৭)। বাসস।
ইত্তেফাক/রেজা