স্পেন থেকে স্বাধীন হতে কাতালানে গণভোট নিয়ে বেশ ক’দিন ধরেই উত্তেজনা চলছে। দেশটির সাংবিধানিক আাদালত গণভোট অবৈধ ঘোষণার পর সরকার ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। সরকারি বাধার মুখেই রবিবার সেখানে গণভোট অনুষ্ঠিত হয়। কাতালানে যখন টান টান উত্তেজনা তখন ন্যু ক্যাম্পে চলছিল মেসিদের খেলা। তবে ম্যাচটি হয়েছে ফাঁকা গ্যালারিতে দর্শকশূন্যভাবে।
কাতালানিয়ায় গণভোটে স্প্যানিশ কর্তৃপক্ষের বাধা দেওয়ার নিন্দা জানিয়ে বার্সেলোনা ম্যাচটি স্থগিতের আহ্বান জানিয়েছিল। কিন্তু স্পেনের ফুটবল অ্যাসোসিয়েশন সেই দাবি না মেনে নেয়নি। তাই শেষ পর্যন্ত রুদ্ধদ্বার স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় কাতালানদের স্বাধীনতার দাবিতে জোরালো সমর্থন দেওয়া ক্লাবটির পরিচালনা পর্ষদ।
IMG0
আর বার্সেলোনার ফুটবলাররা টানেল থেকে মাঠে প্রবেশ করে কাতালান পতাকা সদৃশ ক্লাবের হলুদ-লাল ট্রেনিং জার্সি পরে। অন্যদিকে একীভূত স্পেনের সমর্থনে লাস পালমাসের খেলোয়াড়দের জার্সিতে এমব্রয়ডারি করা ছিল স্পেনের পতাকা। সেই ম্যাচেও মেসির জোড়া গোলে ৩-০ ব্যবধানে লাস-পালমাসকে হারায় বার্সেলোনা।
ইত্তেফাক/কেআই