ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক জগমিত সিং কানাডার তৃতীয় বৃহৎ রাজনৈতিক দল নিউ ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) নতুন নেতা নির্বাচিত হয়েছেন।
স্থানীয় সময় রবিবার দলের ৬৫ হাজার ভোটের মধ্যে ৩৫ হাজার ভোট পেয়ে তিনি বিজয়ী হন।
এনডিপির দলীয় প্রধান হবার পর জগমিত সিং তাৎক্ষণিক পতিক্রিয়ায় বলেন, ‘এ বিজয় আমার একার নয়; আপনাদের সবার।’
জগমিত সিং ব্যক্তি জীবনে একজন আইনজীবী এবং অন্টারিও প্রাদেশিক সংসদের সদস্য। তাঁর পিতা-মাতা ভারত থেকে অভিবাসী হয়ে কানাডায় এসেছিলেন।
ইত্তেফাক/মোস্তাফিজ