ম্যাচ বাঁচাতে শেষ দিনে নেমেছেন মুশফিক-রিয়াদ

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুমে প্রথম টেস্টে পঞ্চম দিনে দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। আগের দিনের তিন উইকেটে ৪৯ রান নিয়ে সোমবার পঞ্চম ও শেষ দিনে ফের ব্যাটিংয়ে নামেন অধিনায়ক মুশফিক। এদিনে তার সঙ্গে ব্যাটিংয়ে হাল ধরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
 
প্রথম ইনিংসে ১৭৬ রানের লিড নিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা গতকাল ছয় উইকেটে ২৪৭ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ফলে বাংলাদেশের জয়ের জন্য ৪২৪ রানের লক্ষ্য নির্ধারিত হয়। সেই লক্ষ্য পূরণে গতকাল তিন উইকেট হারিয়ে ৪৯ রান করেছে মুশফিক বাহিনী|। আউট হয়েছেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান তামিম ইকবাল, ইমরুল কায়েস ও মুমিনুল হক।
 
এর আগে তিন উইকেটে ৪৯৬ রান করে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ঘোষণা করে। জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছে ৩২০ রান।
 
ইত্তেফাক/কেআই