ব্রাইটন ও হোভ আলবিওনের বিপক্ষে গতকাল ২-০ গোলের জয় তুলে নিয়েছে আর্সেনাল। এই ম্যাচের মাধ্যমে প্রিমিয়ার লীগের ইতিহাসে এক অনন্য রেকর্ড গড়েছেন আর্সেনাল বস আর্সেন ওয়েঙ্গার। প্রথম ম্যানেজার হিসেবে ৪৫টি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে জয়ী হবার বিরল এক রেকর্ডের মালিক এখন ওয়েঙ্গার।
এর আগে ৪৪টি দলের বিপক্ষে জয়ী হয়ে এই রেকর্ড ধরে রেখেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সফল ম্যানেজার এ্যালেক্স ফার্গুসন। গত ২১ বছর ধরে গানার্সদের ম্যানেজার হিসেবে নিজেকে ধরে রেখেছেন ওয়েঙ্গার।
যদিও ২০০৩-০৪ মৌসুমের পরে এ পর্যন্ত ক্লাবকে লীগ শিরোপা উপহার দিতে না পারার আক্ষেপে আর্সেনাল সমর্থকরা এই ফ্রেঞ্চম্যানকে প্রায় দায়ী করে। কিন্তু ক্লাবের সবচেয়ে দীর্ঘ সময়ে, সবচেয়ে সফল ম্যানেজার হিসেবে ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করা ওয়েঙ্গার সব বাঁধা উপেক্ষা করে সামনে এগিয়ে চলেছেন।
ইত্তেফাক/রেজা