যেসব তরুণ নাড়া দিয়ে ফুটবলে ক্যারিয়ার শুরু করেছেন নিঃসন্দেহে পল পগবা তাদের একজন। ফ্রান্স জাতীয় দলের পাশাপাশি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে চুক্তিবদ্ধ। বর্তমানে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আছেন খেলার বাইরে। কবে মাঠে ফিরবেন সেটাও এখনো নিশ্চিত হয়নি।
IMG0
তবে এই ফাঁকা সময়েও একেবারে ফাঁকা নন ২৪ বছর বয়সী এই ফরাসি মিডফিল্ডার। যুক্তরাষ্ট্রের মিয়ামি বিচে এক নারীর সঙ্গে রোমাঞ্চকর সময় কাটাচ্ছেন। বেশ কিছুদিন ধরেই সুন্দরী এই তরুণীকে পগবার সঙ্গে দেখা গেলেও তার পরিচয় এখনো জানা যায়নি।
IMG1
মৌসুম শুরুর পূর্বে প্রথম গত জুলাইডতে লস এঞ্জেলসে দুজনকে এসঙ্গে দেখা যায়। তারপর এক রেস্টোরেন্টে ডেটিংয়ে ক্যামেরাবন্দি হন তারা। এবার মিয়ামি বিচে দুজনকে একত্রে দেখা গেল ফুরফুরে মেজাজে। যেন একজন অপরজনের সঙ্গটা উপভোগ করছেন ভালোভাবেই। ইনজুরি সত্ত্বেও ম্যানইউর অফিসিয়াল লাল রঙের পোষাক পড়া ছিলেন পগবা।
ইত্তেফাক/কেআই