চার দিনের টেস্ট ক্রিকেটের ধারণার সমালোচনা করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। জিম্বাবুয়ের সঙ্গে আয়োজিত এমন একটি ম্যাচের পরিকল্পনার বিরোধিতা করেছেন দলের দুজন জ্যেষ্ঠ সদস্য। এ কারণে কথাবার্তা সামনের দিকে এগুতে পারেনি।
দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিস বলেছেন, আমি পাঁচ দিনের টেস্ট ক্রিকেটের ভক্ত। আমি মনে করি টেস্টের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত হচ্ছে পঞ্চম দিনের শেষ ঘণ্টা। সেখানে চারদিন সময় যথেষ্ট নয়। পাঁচ দিনের ক্রিকেটে পরিকল্পনাটা ঠিকমতো নেয়া যায়। বোলাররাও যথেষ্ট বোলিংয়ের সুযোগ পায় এবং ব্যাটসম্যানরাও লম্বা ইনিংস খেলতে পারে।
প্লেসিসের মতো ডিন এলগারও মনে করেন টেস্ট পাঁচদিনেই থাকা উচিত। উদাহরণ হিসেবে তারা বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের প্রসঙ্গ টেনে এনেছেন। যেই ম্যাচে পঞ্চম দিনে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ।
ইত্তেফাক/কেআই