বগুড়ায় কবি সম্মেলন শুরু

 
ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে দুই দিনব্যাপি কবি সম্মেলন। জেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার সকাল ১০টায় দুই দিনব্যাপি কবি সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান।
 
সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক জানান, এবছর বগুড়া লেখক চক্র ৪টি বিষয়ে সম্মাননা প্রদান করছে । এরমধ্যে রয়েছেন কবিতায় জাকির জাফরান, কথাসাহিত্যে সালেহা চৌধুরী, লিটল ম্যাগাজিন ‘দূর্বা’ সম্পাদনায় সম্পাদক গাজী লতিফ ও সাংবাদিকতায় প্রদীপ মোহন্ত।
 
লেখক চক্রের উপদেষ্টা কবি বজলুল করিম বাহারের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মাকিদ হায়দার, বিশিষ্ট অভিনেতা ও কবি খায়রুল আলম সবুজ, কবি নাসির আহমেদ, রাজশাহী কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, কবি মলয়চন্দন মুখোপাধ্যায়, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু প্রমুখ।
 
 
ইত্তেফাক/আরকেজি