রাশিয়া বিশ্বকাপের টিকেট পেয়ে গেছে স্পেন। শুক্রবার রাতে আলবেনিয়ার বিরুদ্ধে ৩-০ গোলের জয়ের সুবাদে ৯ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে রয়েছে দলটি। এখনো একটি ম্যাচ বাকি আছে তাদের।
ম্যাচের ১৬তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রদ্রিগো। ২৩ মিনিটের মাথা ব্যবধান দ্বিগুণ করেন ইসকো। এরমাত্র তিন মিনিট পরেই দলের পক্ষে তৃতীয় গোলটি করেন থিয়াগো আলকান্তারা।
ইত্তেফাক/এএম।