ইনিংস হারের শঙ্কা মাথায় নিয়েই বুমফন্টেইনে রবিবার তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ইমরুল কায়েস ও সৌম্য সরকার দ্বিতীয় ফের ব্যাটিং শুরু করেন। তবে দলীয় স্কোরবোর্ডে ৬ রান যোগ হতেই রাবাদার বলে ডু প্লেসিসের হাতে ধরা পড়েন সৌম্য (৩)। পরে ইমরুলের সঙ্গে জুটি বাঁধেন মুমিনুল হক। এরপর দলীয় ২৯ রানে দলের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে রাবাদার শিকার হয়ে মাঠ ছাড়েন মুমিনুল (১১)।
শনিবার চার উইকেটে ৫৭৩ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা| পরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ১৪৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে। এ কারণে শনিবারই ফের ব্যাট হাতে নামতে হয় বাংলাদেশকে। এদিন দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান করে দিনের খেলা শেষ করে। সেখান থেকেই আজ তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে।
এর আগে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে প্রথম টেস্ট হেরে ইনিংসে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ।
ইত্তেফাক/কেআই