৫ম বারের মতো ডিজিটাল মার্কেটিং সামিট অনুষ্ঠিত

 

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত হলো পঞ্চম ডিজিটাল মার্কেটিং সামিট। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিবেশনায় অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিল দেশের গণ্যমান্য ডিজিটাল প্রফেশনালসহ বিভিন্ন ক্ষেত্রের প্রায় ৪০০ অতিথি। কন্টেন্ট ম্যাটারস-এর পৃষ্ঠপোষকতায় এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় সংগঠিত এ অনুষ্ঠানটি শনিবার ঢাকার হোটেল ল্য মেরিডিয়ানে অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে সন্ধ্যায় সেখানে অনুষ্ঠিত হয় ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড এর দ্বিতীয় আসর যেখানে ১৬টি শ্রেণিতে এ বছরের শ্রেষ্ঠ ডিজিটাল ক্যামেপইনগুলোকে পুরস্কৃত করা হয়। ২০১৪ সাল থেকে শুরুহওয়া এ সম্মেলনটি দেশের ডিজিটাল মার্কেটিং প্রফেশনালদের তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য সর্বোচ্চ প্ল্যাটফর্ম হিসেবে সর্বজনবিদিত। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর জেনারেল ম্যানেজার মো. মহিউদ্দিনসহ আরো অনেকে।