ক্রিকেট এখন উপার্জনের এক বড় মাধ্যম। আর ভারতের মতো দেশে তো বটেই। যেখানে বড় ক্রিকেটাররা আইপিএলে এক মৌসুমেই পান কোটি কোটি টাকা। তাই তাদের লাইফস্টাইলটা হতে ব্যয়বহুল হওয়াটাই স্বাভাবিক। তাই বলে এক ঘড়ির দাম কোটি টাকা! শুনে ভড়কে যেতে পারেন অনেকে। তবে এটাই বাস্তব যে, সে দেশের ক্রিকেটারদের ঘড়ির দাম কোটি টাকা পর্যন্ত। কয়েকজন সেরা ক্রিকেটারের ব্র্যান্ডে ঘড়ির মূল্য দেখা যাক-
শচিন : ব্র্যান্ডেড হাতঘড়ি বরাবরই পছন্দ শচিন টেন্ডুলকারের। তাঁর সংগ্রহে রয়েছে একাধিক নামি ব্র্যান্ডের ঘড়ি। তবে শচিনের সবচেয়ে পছন্দ অউডিমার্স পিগুয়েট কনসেপ্ট ট্যুর বিলিয়ন। দাম শুনলে যদিও চোখ কপালে উঠবে। এই ঘড়ির দাম ১ কোটি ৩০ লক্ষ টাকা।
IMG0
মহেন্দ্র সিং ধোনি : প্রাক্তন অধিনায়ক ‘ক্যাপ্টেন কুল’ মহেন্দ্র সিংহ ধোনিই বা কম যান কোথায়! পছন্দ অডিমার্স পিগুয়েট রয়্যাল ওক অফসোর বামবলে বি। ওক অফসোরের এই ব্র্যান্ডের দাম ২৬ লক্ষ টাকা।
IMG1
উমেশ যাদব : ভারতীয় দলের পেসার উমেশ যাদবকে তেমন স্টাইলিস্ট বলা যায় না। তবে ঘড়ির বিষয়ে উমেশ বরাবরই খুবই সচেতন। পছন্দ করেন নামি ব্র্যান্ডের ঘড়ি। তাঁর সংগ্রহে রয়েছে গ্রাহাম সিলভারস্টোন স্টো জিএমটি। এই মডেলের দাম ৬ লক্ষ ৭৩ হাজার টাকা।
IMG2
বিরাট কোহলি : ফ্যাশন এবং স্টাইল স্টেটমেন্টে বরাবরই এগিয়ে বিরাট কোহলি। পছন্দ করেন নামি দামি ব্র্যান্ডের হাত ঘড়ি। বিরাটের সংগ্রহে রয়েছে পেনারাই ল্যুমিনর ১৯৫০ জিএমটি। দাম ৬ লক্ষ ২৯ হাজার টাকা।
IMG3
যুবরাজ সিং : ছয় ছক্কা হাঁকানো যুবরাজ সিংহ পড়েন ১০ লক্ষ টাকার ঘড়ি। নার্দিন একজিকিউটিভ ডুয়েল টাইমই পছন্দ যুবরাজের।
IMG4
রোহিত শর্মা : ক্রিকেটের বাইশ গজ কাঁপানো রোহিত শর্মাও পছন্দ করেন নামী ব্র্যান্ডের ঘড়ি। কাজও করেন সময় ধরেই। তাঁর সবচেয়ে পছন্দ ক্লাসিক ফিউশান অ্যারোফিউশান ৪৫ এমএম ঘড়ি। দাম ৭ লক্ষ ৬৩ হাজার টাকা।
সূত্র : আনন্দবাজার
ইত্তেফাক/কেআই