রাশিয়া বিশ্বকাপে দর্শক গ্যারেথ বেল

রাশিয়া বিশ্বকাপে খেলার সুযোগ হলো না ওয়েরস তারকা গ্যারেথ বেলের। সোমবার রাতে বেলের দল ওয়েলসকে ১-০ গোলে হারিয়ে আয়ারল্যান্ড জায়গা করে নিয়েছে প্লে-অফ রাউন্ডে। ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছে সার্বিয়া। তাই রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলারকে দর্শক হিসেবেই দেখতে হবে রাশিয়া বিশ্বকাপের খেলা।  
 
ছয় জয় ও তিন ড্রয়ে সার্বিয়ার অর্জন ২১ পয়েন্ট। অপরদিকে পাঁচ জয় ও চার ড্রয়ে আয়ারল্যান্ড ১৯ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। আর ১৭ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে ওয়েলসের।  
 
আইরিশদের বিপক্ষে এই ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি গ্যারেথ বেল। বাইরে থেকে উৎসাহ যোগালেন ঠিকই, তবে দলের হার ঠেকানো যায়নি। ২০০২-এর পর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যাওয়া হয়নি আইরিশদের। ওয়েলস ১৯৫৮ সালে শেষবার চূড়ান্ত পর্বে খেলেছিল। চূড়ান্তপর্বে যেতে উভয় দলেরই জয়ের বিকল্প ছিল না। সে লক্ষ্যে ৭২ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও গোলের দেখা পায়নি ওয়েলস।
 
ইত্তেফাক/কেআই