স্ট্যান্ডার্ড চার্টার্ড মালয়েশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং মহাপরিচালক (এমডি) হলেন বাংলাদেশি আবরার এ. আনোয়ার। আগামী ১ নভেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হবে। তিনি এ পদে বর্তমানে কর্মরত মহেন্দ্র গুরসাহানির স্থলাভিষিক্ত হবেন। এক বিবৃতিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।
আবরার এ. আনোয়ার এর আগে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করেছিলেন। বাংলাদেশ, ভারত ও যুক্তরাজ্যে আবরারের ২৬ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা আছে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের এশিয়ান ও দক্ষিণ এশিয়া অঞ্চলের আঞ্চলিক প্রধান নির্বাহী আনা মার্স বলেন, মালয়েশিয়ায় ব্যাংকটির ব্যবসা আরো বাড়াতে আবরার যোগ্যতম ব্যাক্তি। এ সম্পর্কে তার ভালো ধারণা আছে এবং তার নেতৃত্ব গুণও দারুণ। তার হাত ধরে মালয়েশিয়ায় ব্যাংকটি আরও উন্নতি করবে।
আবরার এ. আনোয়ারের গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের নাটমুড়া গ্রামে।
ইত্তেফাক/সেতু