আফগানিস্তানের কোচের দায়িত্বে জোন্স

আফগানিস্তান ক্রিকেট দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ও কোচ ডিন জোন্স। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি নিজেই লিখেছেন নতুন এই দায়িত্ব পাওয়ার কথা।
 
হংকংয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ টুর্নামেন্ট নিয়ে যাত্রা শুরু করবেন জোন্স। আগামী ২০ অক্টোবর শুরু হবে এই টুর্নামেন্ট। ২০১৫ সালের অক্টোবরের পর থেকে তিন বছরেরও কম সময়ের মধ্যে তৃতীয়বারের মতো নতুন একজনকে কোচ হিসেবে পাচ্ছেন তারা।
 
প্রথমে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হককে কোচ নিয়োগ দিয়েছিল পাকিস্তান। পরে ইনজামাম দায়িত্ব ছেড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) যোগ দেন। বর্তমানে তিনি পিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করছেন। এরপর ভারতের লালচাঁদ রাজপুতকে নিয়োগ দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। চলতি বছরের আগস্টের পর তার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি তারা।
 
ইত্তেফাক/কেআই