দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রবিবার দুপুরে কিম্বার্লিতে টস জিতেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টেস্টে দুবারই টস জিতে ফিল্ডিং নিলেও এবার ওয়ানডেতে অবশ্য ব্যাটিংই আগে করার সিদ্ধান্ত নিল টাইগাররা।
চলতি সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পাশাপাশি একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তাই ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর আশা করছেন অধিনায়ক মাশরাফি।
ইত্তেফাক/কেআই