ইনজুরির কারণে বুমফন্টেইনে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তামিম ইকবাল। ওয়ানডেতে তার ফেরার ব্যাপারে আশাবাদী ছিল টিম ম্যানেজমেন্ট। তবে কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে তামিমকে রাখা হয়নি।
সৌম্য সরকারও জায়গা পাননি প্রথম একাদশে। ওপেনিংয়ের দায়িত্ব পড়েছে লিটন দাস ও ইমরুল কায়েসের কাঁধে। এছাড়া ইনজুরিতে আগেই ছিটকে পড়েছিলেন পেসার মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।
ইত্তেফাক/কেআই