প্যাটারসনকে কাভারের উপর দিয়ে উড়িয়ে মেরে ক্যারিয়ারের ২৭ তম ওডিআই ফিফটি তুলে নিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। দুর্দান্ত কিছু শট খেলে মুশফিক ৫২ রানে ক্রিজে আছেন। মুশফিকের ফিফটি ভর করে ২৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪৩ রান। মাহমুদুল্লাহ ১ রানে অপরাজিত আছেন।
এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তামিমের ইনজুরিতে ওপেনিং করতে নামেন ইমরুল কায়েস ও লিটন দাস। তাদের ওপেনিং জুটিটা ভালই খেলছিল। তবে খুব বেশিদূর যেতে পারলেন না। দলীয় ৪৩ রানে কাগিসো রাবাদার শিকার হয়ে ফিরে যান লিটন। আউট হওয়ার আগে ২৯ বল থেকে চারটি চারের মারে করেন ২১ রান। ওয়ান ডাউনে খেলতে নামেন সাকিব।
এরপর দলীয় ৬৩ রানে আরেক ওপেনার ইমরুল কায়েসও ধরেন সাজঘরের পথ। প্রিটোরিয়াসের বলে কুইন্টন ডি ককের হাতে ধরো পড়েন তিনি। আউট হওয়ার আগে ৪৩ বল থেকে ৪টি চার ও একটি ছক্কার মারে করেছেন ৩১ রান। কায়েসের বিদয়ের পর মুশফিক ও সাকিব ইনিংসের হাল ধরেন। ইনিংসের ২৬ তম ওভারে ইমরান তাহিরের গুগলিতে বিভ্রান্ত হয়ে আমলার হাতে ক্যাচ দিয়ে আউট হন সাকিব (২৯)।
চলতি সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পাশাপাশি একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
ইত্তেফাক/কেআই