‘নারী নির্যাতন-বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নারী নিযার্তন কারী ও বাল্য বিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য নারীদের এক হতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নারীদেরকে  দেশের উন্নতির জন্য এগিয়ে যাওয়ার জন্য আহ্বান করেছেন। স্বরাষ্টমন্ত্রী আরও বলেন, আজ আমাদের দেশের নারীরা প্রতিটা ক্ষেত্রে ব্যাপক ভাবে এগিয়ে আছে। 
 
আজ মঙ্গলবার বাংলা একাডেমীতে ‘আমরাই পারি পারিবারিক নিযার্তন প্রতিরোধ জোট ও ইউ ক্যান বাংলাদেশ’ এবং চেঞ্জ মেকার আয়োজিত বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ উপলক্ষে এক  আলোচনায় তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন,  বাংলাদেশ সেনাবাহীনি পুলিশ ও বিজিবিসহ বিভিন্ন জায়গায় নারীরা এগিয়ে আছে এটা আমাদের দেশের জন্য গর্ভ বলে দাবি করা যায়। ১০ লক্ষ চেঞ্জ মেকার নারীরা একত্র হয়ে নিজেদের নিযার্তন প্রতিরোধের বিরুদ্ধে লড়াই করবে এটা শুনেই আমার খুব অনন্দ হয়েছে। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীও চান নারীরা দেশের উন্নয়নের জন্য সকল ক্ষেত্রে এগিয়ে আসুক।
 
সেমিনার আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ড. এনি কিং ডম নেদারল্যান্ড, নারী নিযার্তন প্রতিরোধ কমিটির সভাপতি সুলতানা কামাল, অ্যাড. ফরিদা ইয়াসমিন, সামা আহম্মেদ, জিন্নাত আফরোজ, রহমান, ফারহান, প্রমুখ।
 
ইত্তেফাক/এমআই