রাশিয়ার সঙ্গে প্রতারণা করেছে যুক্তরাষ্ট্র: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমাদের বিশ্বাস করা ছিল মস্কোর সবচেয়ে বড় ভুল। আমাদের বিশ্বাসকে দুর্বলতা মনে করে তারা প্রতারণা করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে প্রতারণা করেছে বলে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেছেন প্রেসিডেন্ট পুতিন। 
 
পুতিন আগামী নির্বাচনে অংশ নিবেন কিনা সেই বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান। বিদেশি শিক্ষাবিদদের সঙ্গে এক টেলিভিশন অনুষ্ঠানে পুতিন এক প্রশ্নের জবাবে বলেন, দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমারা সোভিয়েত ইউনিয়নকে বিভক্ত করেছে তাদের স্বার্থে। তারা সেটিকে সঠিক বলেই মনে করেছে। তারা ঠাণ্ডা যুদ্ধে নিজেদেরকে জয়ী বলেও মনে করছে। রয়টার্স।
 
ইত্তেফাক/সেতু