মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, ইরানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্যে যুক্তরাষ্ট্র কোনো হস্তক্ষেপ করবে না। যদিও গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে করা ছয় জাতির পরমাণু চুক্তিকে সমর্থন দেবেন না বলে জানিয়েছিলেন।
টিলারসন বৃহস্পতিবার ওয়াল স্ট্রিট জার্নালকে এক সাক্ষাত্কারে বলেন, প্রেসিডেন্ট বলেছেন, তাদের বাণিজ্যে হস্তক্ষেপ করার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। গত বৃহস্পতিবার ইউরোপীয় নেতারা ব্রাসেলসে এক বৈঠকে ইরানের সঙ্গে তাদের কোম্পানির স্বার্থ অক্ষুণ্ণ রাখার বিষয়টিকে গুরুত্ব দেন। এর প্রেক্ষিতে ইইউভুক্ত দেশগুলোর উদ্দেশ্যে টিলারসন বলেন, আপনারা যা করতে চান তা করে যান। রয়টার্স।
ইত্তেফাক/সেতু