ক্যাপশন নিউজ

এটিএন বাংলায় প্রচারিত ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী বিতার্কিকদের মধ্যে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়ক অনন্ত জলিল। অবশেষে নিজের দেওয়া কথা রাখলেন এই ব্যবসায়ী চিত্রনায়ক। গতকাল সকালে এফডিসিতে আনুষ্ঠানিকভাবে এই পাঁচ বিতার্কিকের তিনজনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন অনন্ত। তারা হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পারভীন আক্তার, রিপা তাবাসসুম ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পারুল বেগম। চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা বর্ষা, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ঘোষণা দেওয়া কথার বাস্তবায়ন হতে কয়েকমাস লেগে যাওয়ার কারণ হিসেবে প্রতিবন্ধীদের জন্য কাজের ক্ষেত্র তৈরিতে সময় লেগেছে বলে জানান অনন্ত।