জার্মানির মিউনিখ শহরে পথচারীদের উপর ছুরি হামলায় ৫ জন আহত হয়েছে। পুলিশ এই ঘটনায় সন্দেহভাজন একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে।
হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং পুলিশ এখন সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যার সঙ্গে প্রত্যক্ষদর্শীদের দেওয়া চেহারার মিল পাওয়া গেছে। তবে পুলিশ বলছে ওই ব্যক্তিই হামলাকারী কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। স্থানীয় সময় সকাল ছ'টা নাগাদ হামলাকারী ছুরি নিয়ে শহরের পূব দিকে রোজেনহাইমার প্লাজা এলাকায় পথচারীদের আঘাত করতে শুরু করে। আক্রমণকারীর উদ্দেশ্য জানা যায় নি।
এলাকার বাসিন্দাদের পুলিশ ঘর থেকে বের না হতে পরামর্শ দিয়েছিল। পুলিশ বলছে হামলাকারীর বয়স চল্লিশের কাছাকাছি এবং একটি কালো রঙের সাইকেলে করে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলাকারী এলাকার পাঁচটি আলাদা জায়গায় পথচারীদের ওপর ছুরি নিয়ে হামলা করে। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির