দিনেশ উপধ্যায়া, পেশায় একজন স্কুল শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তার শখ বিচিত্র সব কর্মকাণ্ডে মানুষকে তাক লাগিয়ে দেওয়া। মুম্বাইয়ের বাসিন্দা দিনেশ নিজের ব্যতিক্রমী সব কৃতিত্বে কারণে ইতিমধ্যে গিনেজ রেকর্ডে ৮৯ বার নাম লিখিয়েছেন।
সেই দিনেশ এবার রেকর্ড গড়লেন মুখের মধ্যে একগাদা জ্বলন্ত মোমবাতি রেখে। একটি-দুটি মোমবাতি নয়, রীতিমতো ২২টি জ্বলন্ত মোমবাতি মুখে ধরে রেখেছিলেন দিনেশ। সম্প্রতি দিনেশের জ্বলন্ত মোমবাতি মুখে রাখার ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর ১৮ ঘণ্টায় চার লাখের বেশিবার দেখা হয়ে গেছে। সবচেয়ে বেশি পেন্সিল, সবচেয়ে বেশি চপস্টিক, সবচেয়ে বেশি টেস্টটিউব এবং সবচেয়ে বেশি টমেটো মুখে ধারণ করার রেকর্ডটিও দিনেশের দখলে। এনডিটিভি
ইত্তেফাক/আনিসুর