রোহিঙ্গা সমস্যার সমাধান হওয়া উচিত আন্তর্জাতিকভাবেই

 
বিশ্বব্যাপী আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন এর প্রধান (সিইও), ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী ও ইউরোপীয়ান ইউনিয়ন পার্লামেন্টের মেম্বার হ্যালে থরনিং-স্মিথ বলেছেন রোহিঙ্গা সমস্যা একটি আন্তর্জাতিক সমস্যা এর সমাধান আন্তর্জাতিকভাবে হওয়া প্রয়োজন।
 
গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। হ্যালে থরনিং-স্মিথ ১৯ অক্টোবর তিন দিনের সফরে বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশু, তাদের বর্তমান অবস্থা, কক্সবাজারে সেভ দ্য চিলড্রেন এর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
 
পরে নগরীর একটি হোটেলে উক্ত সংবাদ সম্মেলনে তিনি তার অভিজ্ঞতা বর্ণনা করেন। তিরি বলেন, রোহিঙ্গা শিশুদের জীবন বাঁচানোর জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তার গতিকে ত্বরান্বিত করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
 
সংবাদ সম্মেলনে সেভ দ্য চিলড্রেন এর বাংলাদেশ প্রধান মার্ক পিয়ারস রোহিঙ্গা শিশুদের নিয়ে আরো ব্যাপকভাবে কাজ করার পরিকল্পনা ব্যক্ত করেন। 
 
ইত্তেফাক/আনিসুর